এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ‘যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

    ‘যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
    সংগৃহীত ছবি

    আমরা দেখেছি অনেক নেতা জুলাই আন্দোলনের দেড় বছর পর দেশে এসেছেন। তারা আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথাবার্তা বলছেন। তাদের এ ভুয়া কথাবার্তা আপনারা বিশ্বাস করবেন না। আমরা কাজের কথা বিশ্বাস করবো। যারা ইতোমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছেন। যারা দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

    শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাউফল পাবলিক স্কুল মাঠে জামায়াতের বাউফল উপজেলার নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

    সাদিক কায়েম বলেন, ‘বিএনপির সবচেয়ে বেশি ভোট পেয়ে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। আমরা দেখতে পাই বাংলাদেশের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এ পাঁচটি সংসদ নির্বাচনে বাংলাদেশের চার কোটি তরুণ রয়েছেন। তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ডাকসু থেকে শুরু হয়েছে, সর্বশেষ জকসু গিয়ে শেষ হয়েছে।’

    তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে আসার পর বলেছিলাম শিক্ষার্থীদের নেতা হবো না, আমরা তাদের প্রতিনিধি হবো। আমরা তাদের সেবক হবো। আমরা আমাদের ছোট ভাইদের একজন অভিভাবক হবো।’

    সাদিক কায়েম বলেন, ‘আমরা বলতে চাই, আগামীর যে বাংলাদেশ হবে সে দেশের প্রতিনিধিত্ব করবেন ডা. শফিকুর রহমান। তারা সবসময় আপনাদের কাছে জবাবদিহি করবে। আপনাদের তাদের কাছে যেতে হবে না। আপনার এমপি, আপনার মন্ত্রী আপনার কাছে যাবে। আপনার অধিকার নিশ্চিত করবে।’

    এ সময় জামায়াতে আমির ডা. শফিকুর রহমান, পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…