এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নারী শিক্ষক প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

    নারী শিক্ষক প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় শিক্ষার্থীর কাণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম

    ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরিতে স্কুলের এক নারী শিক্ষককে প্রকাশ্য রাস্তায় আক্রমণ করে তার ঠোঁট কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষার্থীর বিরুদ্ধে।  প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় দ্বাদশ শ্রেণিতে পড়া অখণ্ড প্রতাপ নামের ওই শিক্ষার্থী ঠোঁট কেটে দেয়। ঘটনার পর ওই শিক্ষক আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

    পুলিশ সূত্রে জানা যায়, অখণ্ড প্রতাপ নামের ওই শিক্ষার্থী দীর্ঘ দিন ধরেই ওই শিক্ষককে হেনস্তা করছিল। আগ্রা রোডের একটি বেসরকারি স্কুলে পড়ার সময় থেকেই অখণ্ড ওই শিক্ষককে হেনস্তা করতে শুরু করে।

    শিক্ষকের ভাইয়ের অভিযোগ, হেনস্তার কারণে সেই শিক্ষক ওই স্কুল ছাড়তে বাধ্য হন। পরে তিনি অন্য একটি বেসরকারি স্কুলে যোগ দেন।  আগেই ওই শিক্ষার্থীর মায়ের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছিল। তারপরেও অখণ্ড তাকে অনুসরণ করে নানাভাবে বিরক্ত করত।

    অভিযোগে বলা হয়, গত ২৬ জানুয়ারি অখণ্ড ধারালো অস্ত্র নিয়ে ওই শিক্ষককে আক্রমণ করে। জোর করে তার সঙ্গে কথা বলার সময়েই ওই আক্রমণ করা হয়। আক্রমণের একপর্যায়ে সে তার ঠোঁট কেটে দেয়। জ্যোতি তিহারা এলাকায় প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটে। হামলার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

    বৃহস্পতিবার কোতোয়ালি থানার কর্মকর্তা ফতে বাহাদুর সিং জানান, এ  ঘটনায় গত ১ ফেব্রুয়ারি ওই শিক্ষকের পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে যৌন হেনস্তা করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তকে ধরার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…