এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাদির বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

    হাদির বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় সড়ক অবরোধ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

    শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিশ্চিতের দাবিতে যমুনায় চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    পরে আন্দোলনকারীরা মুক্তির মোড়ের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

    কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে মুখ্য সংগঠক মেহেদী হাসান, সংগঠক রাফিউল বারী রাজন, সহকারী মুখপাত্র নাইম হাসানসহ অন্যরা বক্তব্য দেন।

    বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পরও দেশে আগ্রাসন ও দমননীতি বন্ধ হয়নি। তারা দাবি করেন, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে পক্ষপাতমূলক আচরণ করেছে এবং কর্মসূচিতে হামলা চালিয়েছে।

    বক্তারা আরও জানান, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…