এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

    ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
    ছবি: সংগৃহীত

    ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

    আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    এসময় জামায়াত আমির বলেন, ‘যারা বুক চিতিয়ে এ দেশকে নতুন করে অবস্থান তৈরি করে দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াত ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।’

    ডা. শফিকুর রহমান বক্তব্যের শুরুতে স্থানীয় উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘দেশের দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে।’ 

    এছাড়া বিমানে লোকসান হয় দুর্নীতির জন্য উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে প্রাধান্য দিয়ে তা চিরতরে বন্ধ করা হবে। কারণ জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া।’

    ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সকল নাগরিকের যেখানে কোনো বৈষম্য থাকবে না উল্লেখ করে বক্তব্য শেষ করেন জামায়াত আমির। জনসভা শেষে মঞ্চে জামায়াতের প্রার্থীদের পরিচয় করে দেন তিনি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…