এইমাত্র
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোর সীমান্ত থেকে চারটি এয়ারগান ও একটি গ্যাস পিস্তল উদ্ধার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

    যশোর সীমান্ত থেকে চারটি এয়ারগান ও একটি গ্যাস পিস্তল উদ্ধার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

    যশোরের চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় এয়ারগান ও একটি বিদেশি গ্যাস পিস্তলসহ বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।

    বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চারটি ভারতীয় এয়ারগান, একটি বিদেশি গ্যাস পিস্তল, ট্রিগার স্প্রিং ৩০টি, ব্যাকসাইড ইউ ১৪টি এবং ফ্রন্ট সাইড টিপ ২৯টি। এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

    উদ্ধার অস্ত্র ও মালামাল মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…