এইমাত্র
  • যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ডেইরি ফার্ম কর্মচারী আহত
  • বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান
  • আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
  • শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
  • হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ
  • থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

    মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

    মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় কাজ করার সময় একটি ‘স্পাইডার লিফট’ (এক ধরনের ছোট ক্রেন) উল্টে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাইন বোর্ড মেরামতের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত বাংলাদেশি রিমোট কন্ট্রোলের সাহায্যে স্পাইডার লিফটটি পরিচালনা করছিলেন। ফুটপাতের ধারে ধাক্কা লেগে ক্রেনটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং তৎক্ষণাৎ ওই বাংলাদেশি কর্মীর ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ক্রেনটি উল্টে যাওয়ার সময় পাশে থাকা একটি প্রোটন পারসোনা এবং একটি বিএমডব্লিউ ৫২৩আই গাড়ির ওপর আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত গাড়ি দুটির ভেতরে থাকা কেউ আহত হননি।

    কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানিয়েছেন, ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

    সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান এবং ক্রেন মালিকের পরিচয় শনাক্তের কাজ চলছে। কুয়ালালামপুর সিটি হলের পক্ষ থেকে কাজের কোনো বৈধ পারমিট ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে। এছাড়া সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

    এদিকে, পুলিশ এই ঘটনা সম্পর্কে কোনো প্রত্যক্ষদর্শী বা তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ট্রাফিক পুলিশের ০৩-২০৭১ ৯৯৯৯ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…