এইমাত্র
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • নির্বাচনে গাড়ি রিকুইজিশনে বিপাকে সাতকানিয়ার পুলিশ
  • অকালেই থেমে গেল শৈশব, সীমান্তের গুলিতে নিভল আফনান
  • ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির
  • সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান
  • অনেকেই প্রত্যেক জেলায় জেলায় গিয়ে ভুল বলছেন: আসিফ মাহমুদ
  • পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সম্পর্কে জানতে আগ্রহী ৪ দেশ
  • কুমিল্লায় ৯৩৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • ৪ উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোর জেনারেল হাসপাতালে ‘দাঁড়িপাল্লা’ লোগোযুক্ত প্যানা, বিতর্ক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম

    যশোর জেনারেল হাসপাতালে ‘দাঁড়িপাল্লা’ লোগোযুক্ত প্যানা, বিতর্ক

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম

    যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভোটের প্রচারণার উদ্দেশ্যে কৌশলে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের লোগো সম্বলিত একটি প্যানা সাঁটানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে হাসপাতাল তত্ত্বাবধায়কের নির্দেশে প্যানাটি খুলে ফেলা হয়। সরকারি কর্মকর্তাদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও শুরু হয়েছে।

    জানা গেছে, জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স শাহিদা পারভীনের নির্দেশে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর ও জরুরি বিভাগে একটি আইনগত সচেতনতা বার্তা সংবলিত প্যানা সাঁটানো হয়। সেখানে সরকারের লোগোর পাশে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের লোগো ব্যবহার করা হয়েছে।

    প্যানাটিতে হাসপাতাল সংশ্লিষ্ট আইনগত বিধান তুলে ধরে বলা হয়—হাসপাতালে এসে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাংলাদেশ দণ্ডবিধির ১৮৬ ও ৩৫৩ ধারার বিষয়ে সচেতন থাকতে হবে।

    প্যানায় উল্লেখ করা হয়, ১৮৬ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীর কাজে বাধা প্রদান বা দুর্ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য তিন মাসের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

    এ ছাড়া ৩৫৩ ধারা অনুযায়ী কর্তব্যরত সরকারি কর্মকর্তা-কর্মচারীর ওপর আক্রমণ বা বলপ্রয়োগ অজামিনযোগ্য অপরাধ, যার শাস্তি তিন বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয়ই হতে পারে।

    এ বিষয়ে হাসপাতালের রোগী ও দর্শনার্থীদের অনেকেই অভিযোগ করেছেন, প্যানাটিতে ব্যবহৃত লোগোটি পরোক্ষভাবে একটি রাজনৈতিক দলের প্রচারণা হিসেবে কাজ করছে, যা নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই বলেই তারা কৌশলে এমনটি করেছেন বলে অভিযোগ উঠেছে।

    চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ বলেন, ‘প্যানায় যে আইন উল্লেখ করা হয়েছে, তা স্বাস্থ্যসেবায় নিয়োজিত সবাই জানেন। এটি প্রচারের বিষয় নয়। বরং নির্বাচনের আগে একটি মহল এটিকে প্রচারণার কৌশল হিসেবে ব্যবহার করছে।’

    যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারণা নয়। না বুঝেই জরুরি বিভাগের ইনচার্জ আইন নির্দেশিকার ব্যানারে দাঁড়িপাল্লার লোগো ব্যবহার করেছেন। বিতর্ক সৃষ্টি হওয়ায় ৭ ফেব্রুয়ারি ব্যানারটি খুলে ফেলা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…