১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নাহিদ ইসলামের জন্ম এখানে বেড়ে ওঠা এখানে। ইনসাফের বাংলাদেশের পক্ষে যদি রায় হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখতে পাবেন।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ইনআশাল্লাহ ১৩ তারিখ শাপলা কলি শাপলা হয়ে ফুটবে। আমাদের আপনাদের একটা ভোট বড়ই দাবি, একটা সিটও দরকার। এই ভোটগুলোকে শাপলা কলি বাক্সে ঢুকাবেন। কোনো দুর্বৃত্ত যেন আপনাদের ভোট এদিক-সেদিক করতে না পারে। জুলাই যেমন পাহারা দিয়েছেন, তেমনি ১২ তারিখও পাহারা দিবেন।
এইচএ