সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
গত ৩ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগের বিচার শাখার ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ্ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ রবিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৪টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।’
এমআর-২