এইমাত্র
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবকরা
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    আইয়ুব বাচ্চুকে নিয়ে কুমার বিশ্বজিতের আবেগঘন পোস্ট

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

    আইয়ুব বাচ্চুকে নিয়ে কুমার বিশ্বজিতের আবেগঘন পোস্ট

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছে বাংলা রকসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর নাম। বন্ধুর এ পুরস্কার প্রাপ্তিতে সামাজিক যোগযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সংগীত দুনিয়ার আরেক জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। 

    আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে বন্ধু আইয়ুব বাচ্চুর সাথে তোলা নিজের দুটি পুরনো ছবি প্রকাশ করেন কুমার বিশ্বজিৎ। 

    একটি ছবিতে একেবারে তরুণ সময়ের সংগীতের দুই মহারথীকে দেখা যাচ্ছে। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মধ্য বয়সে একজন অন্যজনকে জড়িয়ে ধরে মাইক্রোফোনে গান গাইছেন তারা। 

    একুশে পদক নমিনেশন পাওয়া প্রসঙ্গে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে ক্যাপশনে কুমার বিশ্বজিৎ লেখেন, বন্ধু তোর এই প্রাপ্তিতে আমি গর্বিত। বেঁচে থাকলে আমরা হয়তো একসাথে উদ্‌যাপন করতাম। তোর জন্যে অনেক অনেক দোয়া। যেখানেই আছিস ভালো থাক এই প্রত্যাশা।  

    প্রসঙ্গত, ২০১৪ সালের পর থেকে কুমার বিশ্বজিৎ সংগীতের দুনিয়ায়  অনিয়মিত কাজ করতে শুরু করেন। ক্যারিয়ারে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা রয়েছে তার প্রাপ্তির ঝুলিতে। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…