এইমাত্র
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

    শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

    বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে স্থাপিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই কার্যালয়টি তৈরি করা হয়েছিল। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে আগুনের বিষয়টি নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।

    খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পোড়া আলামত সংগ্রহ করেছে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছে।

    সরেজমিনে দেখা গেছে, আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও প্রচারণাসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। টেবিলের ওপর রাখা কাপড় এবং বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের নামসংবলিত একটি ব্যানার পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগ করেছে।

    গাড়িদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান বলেন, নির্বাচনী প্রচার শেষে রাত দুইটার দিকে তিনি বাড়ি ফেরেন। সকালে আগুনের খবর পান। তার দাবি, এটি পরিকল্পিত ঘটনা।

    তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াতে ইসলামীর লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

    একই অভিযোগ করেন গাড়িদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান শিপলু। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজের বড় পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

    তবে বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জামায়াতের আমির জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। তার পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিই এমন ঘটনা ঘটিয়ে জামায়াতকে দোষারোপ করছে।

    শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…