এইমাত্র
  • শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবকরা
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধামইরহাট সীমান্তে ৫৩ ভোট কেন্দ্রের ২৭টি ঝুঁকিপূর্ণ

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

    ধামইরহাট সীমান্তে ৫৩ ভোট কেন্দ্রের ২৭টি ঝুঁকিপূর্ণ

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধামইরহাট সীমান্তবর্তী উপজেলায় মোট ৫৩ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সকল কেন্দ্রের মধ্যে ২৭টি ভোট কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ। তারমধ্যে ১৭ টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছেন প্রশাসন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ চলমান রয়েছে। ভোট কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী।

    জানা গেছে, ধামইরহাট-পত্নীতলা দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। এই আসনে দুটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন পরিষদ মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩লক্ষ ৭২ হাজার ৪৩৬ জন। ধামইরহাট উপজেলায় ভোটার সংখ্যা ১লক্ষ ৬৪ হাজার ৬৯১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮১ হাজার ৮৪৭ জন এবং নারী ভোটার রয়েছে  ৮২ হাজার ৮৪২ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২জন। এ নির্বাচনে ৫৩টি ভোট কেন্দ্রে ৫৩জন প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৩২০ জন। ৩২০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

    নওগাঁ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান। এছাড়াও জামায়াত মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন নওগাঁ জেলা শাখার জামায়াতে ইসলামী নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক এবং আমার বাংলাদেশ পার্টি মনোনীত এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ঈগল প্রতীকে মতিবুল ইসলাম বুলু।

    ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী জানান, প্রতিটি ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে। পাশাপাশি যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোর নিরাপত্তায় প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রে দায়িত্ব পালনে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বডি ওর্ন ক্যামেরা চালু রাখা থাকবে। ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের অধিণে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…