এইমাত্র
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
  • অনির্দিষ্টকাল ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ
  • বগা সেতুর স্বপ্ন আর ভোটের লড়াই: মুখোমুখি বিএনপি ও জামায়াত
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    আগামীকাল জাতির উদ্দেশে বিটিভিতে ভাষণ দেবেন মামুনুল হক

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

    আগামীকাল জাতির উদ্দেশে বিটিভিতে ভাষণ দেবেন মামুনুল হক

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে।

    আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দলটির প্রচার সম্পাদক হাসান জুনাইদ এ তথ্য জানিয়েছে তিনি বলেন, রবিবার রাতে বিটিভিতে মাওলানা মামুনুল হকের ভাষণ রেকর্ড করা হবে। সম্প্রচারের সূচি বিটিভি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে পরদিন সোমবার সন্ধ্যায় ভাষণটি সম্প্রচার হতে পারে।

    গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সই করা চিঠিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিটিভিতে ভাষণের স্লট চেয়ে আবেদন করা হয়। এতে বলা হয়, বিটিভির মাধ্যমে মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে ইচ্ছুক।

    এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন দেশের সর্বস্তরের মানুষের নিকট একযোগে বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য মাধ্যম। এ কারণে বিটিভির মাধ্যমে প্রদত্ত বক্তব্য দেশব্যাপী জনগণের কাছে একই সময়ে প্রচার করা সহজ ও ফলপ্রসূ হবে বলে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে বিশ্বাস করে।

    মামুনুল হকের পক্ষে ছাড়াও বিটিভি ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রচারের জন্য ইসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারেক রহমান, ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলামের পক্ষে তাদের দল আবেদন করেছে।

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…