এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

    দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। আমরা দেখেছি তারা নব্বইয়ের আন্দোলনের সময় জনগণকে ফেলে রেখে কীভাবে নব্বইয়ের স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল।

    বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে। ‘আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আপনাদের ভোটকে কেউ আমি-ডামির নির্বাচন করে বাক্সে বন্দী করতে না পারে। আপনাদের ভোটের অধিকারকে যাতে কেউ ছিনতাই করতে না পারে। ভোটের অধিকারকে ষড়যন্ত্র করে পাল্টে দিতে না পরে।’

    রোববার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলামের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘যে তৌফিক আল্লাহ মানুষকে দেননি, এমন কোনো প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না।’

    সমাবেশে তারেক রহমান বলেন, ‘আমরা এমন কিছু মানুষের কাছে বলতে চাই না, যা মানুষের আওতার মধ্যে নয়। আমরা আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি দিতে চাই, যেটা করার তৌফিক আল্লাহ মানুষকে দিয়েছেন।’

    বিএনপির চেয়ারম্যান বলেন, ‘শুধু তা-ই নয়, তারা চেষ্টা করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। ইতিমধ্যে আমরা দেখেছি, তাদের দলের লোকজন নকল সিল তৈরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের দলের লোকজনেরা সরল মা-বোনদের কাছে গিয়ে এনআইডি নম্বর নিয়েছে, বিকাশ নম্বর নিয়েছে বিভ্রান্ত করার জন্য।’

    তিনি আরও বলেন, ‘অতীতেও আমরা দেখেছি, তারা নব্বইয়ের আন্দোলনের সময় জনগণকে ফেলে রেখে কীভাবে নব্বইয়ের স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছিল। বিভিন্ন সময় এই মহলের জনগণকে ফেলে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে।’

    তিনি বলেন, ‘আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো আমাদের নির্বাচনী প্রতিপক্ষের ব্যাপারে বিভিন্ন কথা বলতে পারতাম। কিন্তু তাতে কি জনগণের কোনো লাভ হতো? হতো না। জনগণের দরকার পরিকল্পনা, জনগণের দরকার কর্মসূচি। যে প্ল্যান, কর্মসূচি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যাদের কাছে সেই পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে।’

    তারেক রহমান বলেন, ‘জনগণের কোনো উন্নয়ন হয়নি, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে, হাতেগোনা কিছু মানুষের উন্নয়ন হয়েছে। যেখানে মেগা প্রজেক্ট করলে, তাদের মেগা মেগা পকেটগুলো, মেগা মেগা অর্থ দিয়ে ভরে সেখানেই তারা মেগা প্রজেক্ট তৈরি করেছে।’

    বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আপনারা আগামী ১২ তারিখ পর্যন্ত ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী তুলিকে (সানজিদা ইসলাম) দেখে রাখেন, ১৩ তারিখ থেকে আপনাদের সবার দায়িত্ব তুলির। আমরা এই আসনে এমন একজনকেই মনোনয়ন দিয়েছি, যে মানুষের দুঃখ বোঝে, মানুষের পাশে থাকে।’

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…