এইমাত্র
  • ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
  • আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
  • ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান
  • ভোটের দিন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে...
  • দেশ স্বাধীনের সময় তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল: তারেক রহমান
  • থাইল্যান্ডে গভীর সমুদ্রে ডুবে গেছে চট্টগ্রামমুখী জাহাজ, উদ্ধার ১৬ বাংলাদেশি নাবিক
  • বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৫০
  • জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি
  • রাশিয়ায় ছুরি হামলায় ৪ ভারতীয় শিক্ষার্থী আহত
  • ক্ষমতায় জামায়াত গেলে রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন শফিকুর রহমান
  • আজ সোমবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৯ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

    ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে: তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট দেওয়ার আগে বুঝতে হবে কারা আমাদের পাশে থাকে। ১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডা সাতারকুলের সানভ্যালী মাঠে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ কাইয়ুমের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান।

    তিনি বলেন, আমরা রাত জেগে কষ্ট করে বসে আছি কারণ ১২ তারিখে একটি নির্বাচন। এর আগেও কিন্তু গত ১৬ বছরে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা তামাশা দেখেছি। নির্বাচনের নামে নাটক হয়েছে। সেই নির্বাচনে দেশের কোনও জায়গায় কোনও মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু এই নির্বাচনে ভোট দিতে পারবেন।

    তিনি বলেন, ১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে কারা এলাকার মানুষের পাশে কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে। কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়। কারা মানুষের, এলাকার উন্নয়ন করে। এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, আমরা দেখেছি গত ১৬ বছর এই দেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে সাথে মেগা দুর্নীতিও হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তেমন কোনও কাজ হয় নাই। যদি হতো তাহলে আজকে এখানে যে ধানের শীষের প্রার্থী কাইয়ুম এই এলাকার কিছু সমস্যার কথা বলেছেন সেগুলো থাকার কথা না। এই সমস্যাগুলো এখনো কেনও বিদ্যমান কারণ গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোনও কাজ হয়নি।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…