এইমাত্র
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবকরা
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত করা হবে: জুবাইদা রহমান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

    নারী শিক্ষা বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত করা হবে: জুবাইদা রহমান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
    সংগৃহীত ছবি

    বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা পাবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) গুলশান লেক পার্কে গুলশান বনানী বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

    জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেয়ার ব্যবস্থা করা হবে। মা ও শিশু স্বাস্থ্যসেবার দিকে নজর দেয়া হবে।

    নারী শিক্ষা নিশ্চিতের অংশ হিসেবে ও বাল্যবিবাহ বন্ধে নারী শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

    তিনি বলেন, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। যেখানে নারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেয়া হবে। এছাড়া কর্মজীবী নারীদের ক্ষেত্রে সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে।

    এ সময় পিতা-মাতার ভরণপোষণ আইনেরও কার্যকর বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…