এইমাত্র
  • যশোর-১ আসনে নিরাপত্তা শঙ্কা, উদ্বিগ্ন ভোটাররা
  • সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২
  • শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে মারধরের শিকার যুবকরা
  • ব্যবসায়ীরা আলাদা থাকায় রাজনীতিবিদরা দস্যু হয়ে ওঠে: পার্থ
  • শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব: হাসনাত আবদুল্লাহ
  • এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাইছি : তারেক রহমান
  • বন্দরে ধর্মঘট নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত সরকারের
  • শেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন, রাজনৈতিক উত্তেজনা
  • নরসুন্দা নদী খননের সময় মিলল মানুষের মাথার খুলি
  • মনপুরায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
  • আজ রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার উত্তর-পশ্চিম কাঞ্চনা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে আটক দুজন মো. ফিরোজের ভাই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে সেনাবাহিনী গোপন নজরদারি শুরু করে। পরে তথ্য যাচাই-বাছাই শেষে রবিবার বিকেলে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

    একজন স্থানীয় বাসিন্দা বলেন, নির্বাচনের সময় এমনিতেই এলাকায় উত্তেজনা থাকে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

    সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাকিবুজ্জামান পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে।”

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…